কুয়াশাঢাকা পথে: পর্ব-১

                       



আজ বেশ কুয়াশা পড়েছে ৷ কনকনে শীতের সকাল ৷ বাহিরে রাস্তা-ঘাটে কেউ নেই ৷ একেবারে নিরব-নিস্থর হয়ে আছে সবকিছু ৷ কাছের দৃশ্যটুকু পর্যন্ত চোখের আড়ালে অদৃশ্য দেখায় ধুঁয়ামাখা কুয়াশার কারণে ৷

এদিকে জানালার পাশে দাঁড়িয়ে বাহিরের দৃশ্য দেখার চেষ্টা করছে রাফি ৷ বাসার কেউ জেগে নেই, সবাই ঘুমাচ্ছে এখনো ৷ শীতের সকাল বলে কথা ৷ কিন্তু রাফির চোখে ঘুম আর আসছে না ৷ মনটা কেন জানি খুব ছটফট করছে ৷ বাহিরে যেতে ইচ্ছা করছে ৷ মনে হচ্ছে বাহিরে কেউ তার অপেক্ষার সময় পার করছে ৷ এসব ভাবতে ভাবতে বাহিরে যাওয়ার ইচ্ছাটাও প্রবল হচ্ছে ৷ আবার ভয়ও হচ্ছে, ভীষণ ঠান্ডা অনুভব করে ৷ কিন্তু নাহ্, সে এখন বাহিরে যাবেই, যা হবার হয়ে যাক মন আর বসছে না ঘরে ৷

এবার বাসার সবার চোখের আড়ালে আস্তে আস্তে দরজা পেরিয়ে বের হয়েই গেল ৷ গায়ে চাঁদর আর মাথায় রুমাল প্যাঁচিয়ে রাস্তায় বের হল ৷ চারদিকে কোন মানুষের ছায়া মাত্রও নেই সে ছাড়া ৷ পাখিরা মনে হয় এখনো নীড়েই বসে আছে ৷ কোন পাখির আওয়াজও আসছে না কানে ৷ একা একাই হাঁটছে রাফি কুয়াশা ভেদ করে ৷

হাঁটতে তার ভালই লাগছে তবে শীতটা একটু বেশিই ৷ কিছুদূর এভাবেই চলল ৷ কিছুক্ষণ পর সে অনুভব করল, তার শরীর ঠান্ডায় জমে আসছে শীতল হাওয়ায় ৷ নিজেকে বড্ড বোকা মনে হচ্ছে ৷ এই কুয়াশাঢাকা পথে এত ভোরে এভাবে কেউ হাঁটে না-কি! তাও আবার কোন লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই গন্তব্যহীন হেঁটে চলা ৷
নাহ্, আর বেশিদূর যাওয়া ঠিক হবে না ৷ বাসায় ফিরে যাওয়াই ভাল হবে ৷ না হয় মায়ের বকুনি একটাও মাটিতে পড়বে না ৷ ঠান্ডায় কিছু হয়ে গেলে আমার থেকে বেশি মা কষ্ট পাবে ৷
এসব ভাবতে ভাবতে বাসার পথ ধরে হাঁটা শুরু করল রাফি ৷ কিন্তু হঠাৎ তার শরীর শিওরে ওঠল, গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল ৷ কে যেন কাঁদছে…!

কান্নার আওয়াজ শুনে রাফি এদিক-ওদিক তাকাল, কিন্তু কাউকেই নজরে পড়ছে না ৷ অনেকটা ভয়ও করছে ৷ না জানি আবার কোন বিপদ অপেক্ষা করছে ৷ রাফি এখন কি করবে কিছুই বুঝতে পারছে না ৷ বাসার দিকেই ফিরে যাবে না-কি ক্রন্দনকারীকে খোঁজে দেখবে রহস্যটা কি ! আড়ালে লুকিয়ে থাকা রহস্য খুঁটিয়ে বের করতে আবার সে অনেক আগ্রহী ৷ তাই সাহস করে কান্নার আওয়াজকেই অনুসরণ করতে লাগল ৷ আওজটি খুব একটা দূর থেকে নয়, বরং কাছ থেকেই আসছে বলে মনে হচ্ছে ৷ কিন্তু কুয়াশার কারণে কিছু দেখা সম্ভব হচ্ছে না ৷

রাফি ভাল করে কান পেতে আঁচ করতে পারল, রাস্তার ও পাশটিতেই কেউ কান্না করছে ৷ কিন্তু মনে মনে প্রশ্ন জাগল- কে সে, এত ভোরে এখানেই বা কেন? এসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য সাহস করে এগিয়ে গেল সে'দিকে ৷ কাছে যেতেই হতভম্ব হয়ে গেল রাফি ৷ যা দেখল চোখের পানি আটকে রাখতে পারল না, অজান্তেই ঝরে গেল অশ্রুফোঁটা ৷
এ কী…!! একজন অতি বৃদ্ধবয়সী লোক, শরীরে শীতের কোন কাপড় নেই একটি মাত্র পাতলা গেঞ্জি আর ছেঁড়া লুঙ্গী ছাড়া ৷ তাও আবার কুয়াশার পানিতে ঢেকে গেছে পুরো দেহ ! চেহারাটাও ভাল করে বুঝা যাচ্ছে না, কে এই ব্যক্তি ? এখানে এভাবে পড়েই বা আছেন কেন ? হাত-পা বরফের মত প্রচণ্ড ঠাণ্ডা হয়ে আছে ৷ নড়া-চড়ার শক্তিটুকু নেই ৷ বাকযন্ত্রের একটু আওয়াজই শুধু বাকী আছে তার, তাও আবার কান্নার স্বরে ৷
এমন করুণ অবস্থা দেখে রাফি লোকটিকে কোলে করে রাস্তার ওপরে উঠিয়ে আনল ৷ রাফি তার রুমালটি দিয়ে বৃদ্ধের দেহটা মুছে দিচ্ছে ৷ মনের ভিতর হাজারও প্রশ্ন ভীড় করা সত্ত্বেও লোকটিকে কোন কিছু জিজ্ঞাসা করার ভাষা হারিয়ে ফেলেছে সে ৷ ভাবল, আগে লোকটিকে বাঁচানোর ব্যবস্থা করি, তারপর ধীরে ধীরে সবকিছু জেনে নেয়া যাবে ৷ বৃদ্ধের শরীরটা ভাল করে মুছে দিয়ে রাফি তার শীতের পোষাকটি তাকে পরাল ৷ চাদর দিয়ে পুরো শরীরটা প্যাঁচিয়ে দিল ৷ কিন্তু তারপরও থামছে না শরীরের কাঁপুনি ৷ আর কান্না বেড়েই চলেছে ৷

এত ভোরে রাস্তায় কোন গাড়িতো দূরের কথা, তাদের দু'জন ছাড়া অন্য কোন মানুষের আনা-গোনা পর্যন্ত নেই ৷ রাফি এখন কি করবে, কিভাবে তাকে নিয়ে হাসপাতালে যাবে ! কিছুই বুঝতে পারছে না ৷ মাথাটাও কোন কাজ করছে না, যেন হ্যাং হয়ে আছে ৷ এভাবেই বসে রইল কিছুক্ষণ ৷
হঠাৎ মনে পড়ল একটি ফোন নাম্বার…
যেই ফোন নাম্বারটি রাফির পরিচিত এক ট্যাক্সি-ড্রাইভারের ৷ মোবাইলটি দ্রুত হাতে নিয়ে ড্রাইভারকে কল করল ৷ ভাগ্য ভাল রিং হচ্ছে ৷ কিন্তু একবার, দু'বার, তিনবার এভাবে কল করার পরও ওপাশ থেকে রিসিভ হচ্ছে না ৷ টেনশনের মাত্রাটা আরো দ্বীগুণ বেড়ে গেল ৷ মনে মনে বলতে লাগল, তিনিও হয়ত এখনো ঘুমাচ্ছে ৷ এত কুয়াশার মধ্যে এত ভোরে বের হয়ে কোথায় আর যাবে, আবার কল করে দেখি ৷ এই ভেবে আবার কল করল ৷ এবার রিসিভ হয়ে ওপাশ থেকে আওয়াজ আসল-
'হ্যালো.. কে ?'
'চাচা, আমি রাফি বলছি ৷'
'কি ব্যাপার এই সহালবেলায় কি মনে কইরা ?'
রাফি পুরো ঘটনা বলার পর চাচা চমকে গিয়ে বলল 'তুমি ঐহানেই দাঁড়াও, আমি এহনি আইতেছি ৷'

চাচা ট্যাক্সি নিয়ে বের হয়েছে ৷ যাইহোক, অবশেষে একজন পাওয়া গেল সহযোগিতার জন্য ৷ ফোন রেখে বৃদ্ধ লোকটির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সে ৷ এখনো বরফের মতই ঠান্ডা হয়ে আছে পুরো দেহ ৷ ১৪-১৫ মিনিট অপেক্ষার পর ড্রাইভার চাচা ট্যাক্সি নিয়ে তাদের কাছে এসে পৌঁছাল ৷ লোকটির অবস্থা খুব খারাপ দেখে কোন কথা না বাড়িয়ে দু'জন মিলে লোকটিকে ট্যাক্সিতে উঠাল ৷ রওনা হল হাসপাতালের দিকে ৷ হাসপাতালটি অনেকটা দূরে অবস্থিত ৷ ফাঁকা রাস্তাতেও যেতে প্রায় ৩০ মিনিটের মত লেগে যাবে পৌঁছাতে ৷

চলতে লাগল তারা ৷ কিন্তু পথ যতই এগুচ্ছে বৃদ্ধের অবস্থা ততই খারাপের দিকে যাচ্ছে ৷ তাহলে কি হাসপাতালে পৌঁছার সময়টুকুও হবে না ! রাফির ভিতরটা কেঁদে ওঠল ৷ বৃদ্ধের কান্নাও আগের তুলনায় বেড়ে গেছে ৷ তবে এবারের কান্নার কোন আওয়াজ হচ্ছে না, চোখ বেয়ে বেয়ে ঝরে পড়ছে অনর্গল পানি ৷ এখনো কিছু জিজ্ঞাসা করা হল না, জানাও হল না কে তিনি বা কি তার পরিচয় ? ভাবতে ভাবতে বৃদ্ধকে জড়িয়ে ধরে নির্বাক হয়ে বসে আছে রাফি ৷ প্রশ্ন করার সুযোগ কি হবে, জানা হবে কি তার ব্যাপারে, না-কি তার আগেই…!

রাফির ভাবনায় আসল, যদি তিনি আমার বাবা হতেন, তাহলে আমার কি অবস্থা হত এখন ৷ না জানি কোন হতভাগার বাবা তিনি ! ভাবনার এক পর্যায়ে লোকটির মুখের দিকে তাকিয়ে বুঝতে পারল, ঠোঁট নেড়ে কি যেন বলতে চাইছেন কিন্তু পারছেন না ৷ রাফি তাকে বলল 'আমাকে আপনার ছেলে ভেবেই বলে ফেলুন বাবা যা বলতে চান ৷' রাফির হাতটি ধরে আস্তে করে লোকটি বলল 'আমি হাসেম আলী ৷ আমার ছেলে ফাহ্-- ফাহিম ৷' অনেক কষ্ট করে শুধু এইটুকুই বলতে পারলেন ৷ আর কিছু বলার মত শক্তি পাচ্ছেন না ৷ রাফি তার ঠিকানার ব্যাপারে বারবার জিজ্ঞাসা করার পরও জানা হল না সে তথ্য ৷
এমন অবস্থায় রাফি আর কিছু জানার চেষ্টা করল না ৷ লোকটির দিকে কতক্ষণ তাকিয়ে থেকে রাফির মনে পড়ল তার বাবার কাছ থেকে শোনা মাস্টার হাসেম আলীর জীবনগল্পের কথা ৷ ভাবতে লাগল, তাহলে কি এ লোকটিই সেই মাস্টার হাসেম আলী, তিনিই কি সেই মহান ব্যক্তি ৷ যার কথা বাবার মুখে বহুবার শুনেছি ?
"মাস্টার হাসেম আলী ৷ তার পিতা হাসেন আলী ৷ মায়ের নাম সঠিক মনে পড়ছে না এখন ৷ হাসেম আলীর জীবনকথা……

২য় পর্বে আসছে…… ফলো, শেয়ার&সাব্সক্রাইব করে সাথেই থাকুন ৷


লেখক:
রাশিদুল ইসলাম ফারাবী

Post a Comment

0 Comments