আগামী সেপ্টেম্বর পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সম্ভাবনা:



প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশে করোনা ভাইরাসের পরিস্থিতির উন্নতি না হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত স্কুল ও কলেজ বন্ধ থাকবে ৷

ঢাকায় গণভবনে কয়েকটি জেলার জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এ প্রধানমন্ত্রী এ কথা জানিয়েছেন…
'স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠান একটাও আমরা এখন খুলবো না । সেটা আমরা কখন খুলবো, অন্তত সেপ্টেম্বর পর্যন্ত এই স্কুল-কলেজ সবই বন্ধ থাকবে, যদিও না করোনা ভাইরাস তখনো অব্যাহত থাকে । যখন করোনা ভাইরাস থামবে, আমরা তখনি খুলবো ।'

এই সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে না বলে ২৩শে এপ্রিল সরকারের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে ।
তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঈদুল ফিতর পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করেছে ।

Post a Comment

0 Comments