মাত্র দু'দিনের ব্যবধানে বলিউড হারালো দুই তারকাকে । গত বুধবার ক্যানসারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে যান ইরফান খান । তার মৃত্যুর একদিন কাটতে না কাটতেই বৃহস্পতিবার চলে যান ঋষি কাপুর ।
বলিউডের এই দুই কিংবদন্তির একটি ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনে ।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানায়, ইরফান ও ঋষির মৃত্যুর পর এবার ভাইরাল হতে শুরু করেছে তাদের ভিডিও । ‘ডি ডে’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন তারা । এই দুই অভিনেতার মৃত্যুর পর এবার সামাজিক মাধ্যমে ভাইরাল হতে শুরু করেছে ডি ডে'র একটি ক্লিপস্ । সেই ক্লিপসে দুজনকে একসঙ্গে দেখা যায় ।
আজই শেষকৃত্য সম্পন্ন হবে ঋষি কাপুরের ৷ মুম্বাইয়ের চন্দনওয়াড়ি শশ্মানে হবে শেষকৃত্য । লকডাউনের মধ্যেও সব নিয়ম মেনেই বর্ষীয়ান এ অভিনেতাকে শেষ বিদায় জানানো হবে ।
0 Comments