কাব্য- চাঁদের বাণী:



      চাঁদের বাণী
 রাশিদুল ইসলাম ফারাবী

ঐ দূর আকাশে চন্দ্র হেসে
বলে যায় এলো মাহে রমজান,
বুঝে নাও এ মাসের অবদান ৷
গত হয়েছে কত পাপে ভেসে
এলো রহমত, মাগফিরাত, নাজাত অম্লান,
করে নাও জীবনের সমাধান ৷
     
দিনগুলো ভুলে যাও অতীতের
ভেদাভেদহীনতার গড়ো বাঁধ,
সেহেরীতে একসাথে নাও স্বাদ ৷
সুমধুর সুরে সুরে কুরআনের
করো আজ নামাজের দৃঢ় সাধ,
ইফতারে ছোট-বড় হবে আহ্লাদ ৷

তারাবীর নামাজে কাতারে কাতার
খুশিতে মসজিদে ছুটবে,
হিংসা ও বিদ্বেষ ভুলবে ৷
হাত পেতে দরবারে আল্লার
গাল বেয়ে অশ্রু পড়বে,
জীবনের যত পাপ মুছাবে ৷

পুণ্যে পুণ্যে আঁধার এই পৃথিবী
আবার ফিরে পাক নতুন আলো,
দূর হোক সমাজের আঁধার কালো ৷
সিয়াম সাধনার উঠল রবি
মুক্তির পথ ধরে এগিয়ে চলো,
স্বপ্নের পৃথিবীটা সাজিয়ে তোলো ৷

Post a Comment

0 Comments