দেশের রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের পর গাজীপুরে দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাসে সংক্রমণ । করোনার নতুন উপকেন্দ্র হতে যাচ্ছে রাজধানীর পার্শ্ববর্তী এই জেলা গাজীপুর । সারা দেশে শনাক্ত হওয়া ৫ দশমিক ২১ শতাংশ (৮২ জন) রোগী গাজীপুরের বাসিন্দা ।
গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশে চিহ্নিত হয়েছেন মোট ১ হাজার ৫৭২ জন । মোট আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি ৬০৮ জন রাজধানীর বাসিন্দা যা মোট আক্রান্তের ৩৮ দশমিক ৬৭ শতাংশ । এর পরের আক্রান্তের দিক দিয়ে অবস্থানে আছে নারায়ণগঞ্জ এই ২৫৫ জন রোগী শনাক্ত হয়েছে, যা দেশের মোট শনাক্ত হওয়া রোগীর ১৬ দশমিক ২২ শতাংশ। এরপরে ( তৃতীয়) গাজীপুরে সর্বোচ্চ রোগী, এই জেলায় এক সপ্তাহে করোনা শনাক্ত রোগী বেড়েছে প্রায় ১৪ গুণ । সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বলছে, আক্রান্তদের বড় অংশ গাজীপুরে সাথে সম্পর্কিত নারায়ণগঞ্জ ।
নারায়ণগঞ্জের মত গাজীপুরও বৃহৎ শিল্প ও পোশাক শিল্প এলাকা এবং ঘনবসতিপূর্ণ । এই জেলায় প্রায় ৪০ লাখ মানুষের বসবাস বলে ধারণা করা হয়, এর মধ্যে দেশের বিভিন্ন জেলার মানুষ রয়েছে যা নারায়ণগঞ্জ ও রাজধানী ঢাকার সাথে জরিত । করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ১১ এপ্রিল (শনিবার) থেকে গাজীপুর জেলা পুরোপুরি লকডাউনের ঘোষনা করা হয়, কিন্তু লকডাউন পুরোপুরি কার্যকর হয়নি । লকডাউনের পর থেকে করোনা সংক্রমণের সংখ্যা দ্রুত বৃদ্ধি হয়েছে । লকডাউনের পূর্ব পর্যন্ত (১১ এপ্রিল) গাজীপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১২ জন । কিন্তু লকডাউনের পরের ৫ দিনে গাজীপুরে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৭০ জন ।
গাজীপুরে প্রথম ( ১৬ মার্চ) ইতালিফেরত এক ব্যক্তির মধ্যে এই সংক্রমণ শনাক্ত হয়, তিনি ছিলেন মূলত নরসিংদীর বাসিন্দা । পরে আবার ২৯ মার্চ গাজীপুরের বারবৈকা এলাকায় আরো একজন শনাক্ত হন, তিনি ইতালিফেরত এক আত্মীয়ের সংস্পর্শে ছিলেন । এরপর থেকে ১০ দিন ( ৯ এপ্রিল) পর্যন্ত আর কোন নতুন আক্রান্ত পাওয়া যায়নি, কিন্তু ১০ এপ্রিল থেকে করোনা আক্রান্ত রোগী বেড়ে হয় ৬ জন এবং দিন দিন আরো বৃদ্ধি পেতে থাকে করোনা আক্রান্ত রোগী ।
বর্তমানে দেশে মোট করোনায় শনাক্ত হওয়া রোগীর মধ্যে ৫.২১ শতাংশ গাজীপুরের । সেখানে এক সপ্তাহে রোগী বেড়েছে প্রায় ১৪ গুণ ।
আইইডিসিআরের তথ্য অনুসারে গতকাল সকাল ৮টা পর্যন্ত এই জেলায় মোট ৮২ জনের মধ্যে সংক্রমণ নিশ্চিত করা গেছে । তবে গাজীপুরের সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী গতকাল পর্যন্ত সেখানে ১১০ জনের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে । নতুন ২৮ জনের হিসাব আজ শুক্রবার আইইডিসিআরের হিসাবে যুক্ত হবে । এই জেলায় এখন পর্যন্ত করোনায় একজনের মৃত্যু হয়েছে ।
গাজীপুর জেলার মধ্যে কাপাসিয়া উপজেলায় সংক্রমণের হার বেশি । এই জেলায় আক্রান্তদের মধ্যে ১৩ জন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী । ওই উপজেলায় অবস্থিত একটি কৃষিপণ্যভিত্তিক প্রতিষ্ঠানের ১৭ জন শ্রমিকের মধ্যেও সংক্রমণ পাওয়া গেছে । এ ছাড়া গাজীপুরে চারজন চিকিৎসক, দুজন পুলিশ সদস্য, এক সাংবাদিক এবং পোশাক কারখানার শ্রমিকের মধ্যেও সংক্রমণ ধরা পড়েছে । এর মধ্যে বিদেশফেরতও আছেন আটজন । আক্রান্তদের বয়স ২৫ থেকে ৬৫ বছরের মধ্যে ।
এর আগে গত বুধবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, গাজীপুরে আক্রান্তের সংখ্যা বাড়ছে । কিন্তু সংক্রমণ ঠেকাতে গাজীপুর জেলা পুরোপুরি লকডাউন করা হলেও তা কার্যকর হচ্ছে না । চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষাসামগ্রী (পিপিই) তৈরির জন্য এখনো অনেকগুলো পোশাক কারখানা চালু আছে । বেতন-ভাতার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ হচ্ছে ।
গতকালও গাজীপুরের বোর্ডবাজার ও চৌরাস্তা এলাকায় তিনটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করেছেন । স্থানীয় কাঁচাবাজারগুলোতে প্রতিদিন সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রচুর লোকসমাগম দেখা যায় ।
0 Comments