করোনাভাইরাসে আক্রান্ত সেনা সদস্য
বর্তমান সময়ে করোনাভাইরাসের বিভিন্ন জায়গায় সেবা দিয়ে চলছেন সেনাবাহিনী । সেনাবাহিনীর এক জন সেনা সদস্য করোনাভাইরাসের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন তিনি নিজেই । আক্রান্ত হওয়ার পর আর্তনাদ করছে তার নিজের মেয়েকে একটু আদর করার জন্য । আর্তনাদ করেছে একজন বীর সৈনিক একজন বাবা আয় মা আয় আমার বুকে আয়, তোকে একটু বুকে জড়িয়ে প্রাণ ভরে আদর করি ।
আমি হয়তো বেঁচে থাকবোনা এই পৃথিবীতে । ঘাতক করোনা ভাইরাস হয়ত আমাকে বাচতে দিবেনা, ধুকে ধুকে যাবো মরে ।
নিজের করোনা ভাইরাস হয়েছে জেনে একমাত্র কলিজার টুকরা আদরের মেয়েকে একটু আদর ভালোবাসা দিতে গিয়ে, মেয়েকে পলিথিন দিয়ে বেষ্টিত করে নিজের সামনে নিয়ে একটু আদর করছেন বাবা ।
হয়তো এমন অনেক হৃদয় বিদারক ঘটনা লোক চক্ষুর আড়ালে কতইনা ঘটে চলেছে । কত বাবা কলিজার টুকরা গুলোকে আদর করতে পারছেনা ।
এ ধরনের ঘটনা আসলেই হৃদয় বিদারক, যা দেখলে সহ্য করা যায় না । আল্লাহ সকলকে হেফাজত করুন ।


0 Comments