করোনাভাইরাসের পরিস্থিতি উন্নতি না হওয়ার কারণে সাধারণ ছুটির মেয়াদ আরো ১০ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার । পূর্বের নির্দেশনা পালন সাপেক্ষে ২৬ এপ্রিল ( রবিবার) থেকে ৫ মে ( মঙ্গলবার) পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে । সাধারণ ছুটির বিষয়ে ইতোমধ্যেই বাড়ানো সংক্রান্ত প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়া গেছে এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি আরো জানান, আজ ২২ এপ্রিল (বুধবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ছুটির প্রজ্ঞাপন জারি করা হতে পারে । আগামী ৬ মে (বুধবার) বৌদ্ধ পূর্ণিমা থাকায় সরকারি ছুটির সঙ্গে সংযুক্ত করে ৬ মে (বুধবার) ছুটি থাকবে বলেও ইঙ্গিত দেন প্রতিমন্ত্রী ।
উল্লেখ্য, গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায় । এরপর গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল এবং পরে ৫ থেকে ৯ এপ্রিল, পরে আবারো ১৪ এপ্রিল এবং সবশেষে ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছিল ।
এর আগে গত ২১ এপ্রিল (মঙ্গলবার) স্বাস্থমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত করোনাভাইরাস প্রতিরোধে গঠিত জাতীয় সমন্বয় কমিটির এক সভায় সাধারণ ছুটির মেয়াদ আগামী ১ মে পর্যন্ত বাড়ানোর সুপারিশ পাঠানো হয়েছিল প্রধানমন্ত্রীর দফতরে ।
উল্লেখ্য, বর্তমানে সরকারের নির্বাহী আদেশে আগামী ২৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত সাধারন ছুটি চলছে ।
0 Comments